মহামারি রোধে সকলকে সচেতন হতে হবে : এমপি ছেলুন জোয়ার্দ্দার

আপলোড তারিখঃ 2021-06-23 ইং
মহামারি রোধে সকলকে সচেতন হতে হবে : এমপি ছেলুন জোয়ার্দ্দার ছবির ক্যাপশন:
একতা হেয়ার প্রসেসিং ব্যবসায়ী সমিতির উদ্যোগে সদর হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার প্রদান নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা একতা হেয়ার প্রসেসিং ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটের জন্য সাতটি অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতাল প্রাঙ্গনে অনুদান প্রদান অনুষ্ঠানে জেলা সিভিল সার্জনের নিকট অক্সিজেন সিলিন্ডারগুলো বুঝিয়ে দেন একতা হেয়ার প্রসেসিং ব্যবসায়ী সমিতির সভাপতি সহিদ বিশ্বাস। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকারের সভাপতিত্বে অক্সিজেন সিলিন্ডিার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি সোলাইমান হক জোয়ার্দ্দার ছেলুন। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম জাহিদ। প্রধান অতিথির বক্তব্যে এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, ‘চুয়াডাঙ্গায় করোনাভাইরাস মহামারি আকার ধারণ করেছে। করোনা রোগীদের জন্য সবথেকে প্রয়োজন হচ্ছে অক্সিজেন। এই মহামারি সময়ে মানুষের পাশে দাঁড়ানোর জন্য ও হাসপাতালের অক্সিজেন সিলিন্ডারের সংখ্যা বৃদ্ধি করার জন্য একতা হেয়ার প্রসেসিং ব্যবসায়ী সমিতিকে ধন্যবাদ। এই মহামারি রোধে আমাদের সকলকে সচেতন হতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। চলমান লকডাউন কার্যকর করতে প্রশাসনকে সহায়তা করতে হবে। অপ্রয়োজনে কেউ বাড়ির বাইরে বের হবেন না। নিজে সচেতন থাকতে হবে ও অন্যকেও সচেতন করতে হবে তবেই আমরা এই মহামারি সময়ের সমাপ্তি ঘঠাতে পারব।’ কার্পাসডাঙ্গা একতা চুল ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি সহিদ বিশ্বাসের সার্বিক তত্ত্বাবধানে অনুদান প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান, সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. এ এস এম ফাতেহ্ আকরাম, সদর হাসপাতালের সিনিয়র গাইনি কনসালটেন্ট ডা. আকলিমা খাতুন, কার্ডিওলজি কনসালটেন্ট ডা. আবুল হোনেস, শিশু বিশেষজ্ঞ ডা. মাহাবুবুর রহমান মিলন, সার্জারি কনসালটেন্ট ডা. এহসানুল হক তন্ময় প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)