একনেকে ২৭২৩ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

আপলোড তারিখঃ 2017-05-16 ইং
একনেকে ২৭২৩ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন ছবির ক্যাপশন:
সমীকরণ ডেস্ক: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় আটটি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। এতে মোট ব্যয় হবে দুই হাজার ৭২৩ কোটি ৬১ লাখ টাকা। গতকাল মঙ্গলবার রাজধানীর শের-ই-বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেকের চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় প্রকল্পগুলো অনুমোদন দেয়া হয়। সভা শেষে প্রকল্পগুলো নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, সভায় আটটি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। এগুলোর মোট ব্যয়ের মধ্যে এক হাজার ৯২৯ কোটি ৯৭ লাখ টাকা সরকারি তহবিল থেকে এবং সংস্থার নিজস্ব অর্থায়নে ব্যয় হবে ৭৯৩ কোটি ৬৪ লাখ টাকা। সভায় ‘তথ্য আপা : ডিজিটাল সংযোগের জন্য টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক আধুনিকীকরণ’ শীর্ষক প্রকল্পের অনুমোদন দেয়া হয়। এর মাধ্যমে দেশের ডিজিটাল সংযোগের জন্য টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক আধুনিকায়ন করে ১৬ লাখ গ্রাহককে টেলিফোন সংযোগ দেয়া হবে। এজন্য উচ্চ ক্ষমতাসম্পন্ন তিনটি ইন্টারনেট প্রটোকল (আইপি) ও মাল্টিমিডিয়া সাবস্টেশন (এইএমএস) স্থাপনসহ বিদ্যমান এক্সচেঞ্চগুলোর সংস্কার করা হবে। ২০২০ সালের জুনের মধ্যে এর কাজ শেষ করবে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি (বিটিসিএল)। পরিকল্পনা মন্ত্রীর ব্রিফিংয়ের সময় উপস্থিত ছিলেন পরিকল্পনা সচিব তারিক-উল-ইসলাম, সাধারণ অর্থনৈতিক বিভাগের সদস্য ড. শামসুল ইসলাম প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)