চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত আরও দুজনের মৃত্যু

আপলোড তারিখঃ 2021-06-22 ইং
চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত আরও দুজনের মৃত্যু ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত হয়ে জাহানারা বেগম (৬০) ও আবুল কাশেম (৭০) নামের আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৬ জনে। আজ মঙ্গলবার সকালে সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আবুল কাশেমের মৃত্যু হয় ও নিজ বাড়িতে হোম আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে মৃত্যু হয়েছে জাহানারা বেগমের। সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. এ এস এম ফাতেহ আকরাম জানান, হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে আটটার দিকে আবুল কাশেমের মৃত্যু হয়েছে। এছাড়াও বেলা ১১টার দিকে একটি অ্যাম্বুলেন্সযোগে জাহানারা বেগমকে হাসপাতালের নেয়। তিনি করোনা আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে ছিলেন। হাসপাতালে নেওয়ার পূর্বেই তাঁর মৃত্যু হয়েছে। (বিস্তারিত আগামীকাল বুধবার সময়ের সমীকরণ পত্রিকায়।)

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)