জীবননগরে পরিত্যক্ত অবস্থায় ৬০ রাউণ্ড গুলি উদ্ধার

আপলোড তারিখঃ 2021-06-22 ইং
জীবননগরে পরিত্যক্ত অবস্থায় ৬০ রাউণ্ড গুলি উদ্ধার ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গার জীবননগরে পরিত্যক্ত অবস্থায় ৬০ রাউণ্ড গুলি উদ্ধার হয়েছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে উপজেলার হাসাদাহ ইউনিয়নের কাটাপোল গ্রাম থেকে ওই গুলি উদ্ধার হয়। জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম গুলি উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, কাটাপোল গ্রামের বকুলতলার মোড় নামক স্থানে মৃত আইয়ুব আলী বিশ্বাসের ছেলে ছুটু বিশ্বাসের আমবাগান থেকে এসব গুলি উদ্ধার করা হয়। গুলি উদ্ধারের বিষয়ে তিনি বলেন, সোমবার দুপুরের পর কাটাপোল ছুটু বিশ্বাসের আম বাগানে ওই গ্রামের দুটি মেয়ে সিমু (১২) এবং সাদিয়া (৮) খেলা করছিল। খেলার ছলে তারা একটি আম গাছের গোড়ায় মাটি খুঁড়ে। এ সময় মরিচাপড়া লোহা সদৃশ বস্তু দেখতে পায়। তারা আরও মাটি খুড়লে একে একে লোহার বস্তুগুলো দেখে স্থানীয় লোকজনদের দেখায়। পরে স্থানীয়রা জীবননগর থানাধীন হাসাদাহ পুলিশ ফাঁড়িতে খবর দেয়। হাসাদাহ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রকি মণ্ডল সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিত্যক্ত অবস্থায় ৬০ রাউণ্ড উদ্ধার করেন। এসব গুলিগুলো থ্রি নট থ্রি রাইফেলের। পরে উদ্ধারকৃত এসব গুলি জীবননগর থানায় জমা করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)