চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের নানা কর্মসূচি

আপলোড তারিখঃ 2021-06-22 ইং
চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের নানা কর্মসূচি ছবির ক্যাপশন:
বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও ৭২ বছর পূর্তিতে আগামীকাল বুধবার বাংলাদেশ আওয়ামী লীগের গৌরবময় প্রতিষ্ঠাবার্ষিকীর ৭২ বছর পূর্তি উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হবে। কর্মসূচিতে সকল নেতা-কর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে। চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অ্যাড. মো. আবু তালেব বিশ্বাস স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, আগামীকাল ২৩ জুন ২০২১, বাংলাদেশ আওয়ামী লীগের গৌরবময় প্রতিষ্ঠার ৭২ বছর। চুয়াডাঙ্গাসহ সারা দেশব্যাপী মহামারী করোনাভাইরাসে জনজীবন অচল অবস্থার সৃষ্টি হয়েছে। সেই লক্ষে সবাই সামাজিক দূরুত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে জেলার সকল উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড ও গ্রাম কমিটিকে সংক্ষিপ্ত পরিসরে কর্মসূচি পালন করার জন্য জেলা আওয়ামী লীগসহ সকল ইউনিটকে অনুরোধ করা হলো। কর্মসূচিগুলো হলো- ১। সকাল ৬.৩০ মিনিটে জেলা আওয়ামী লীগ কার্যালয়সহ সকল ইউনিটে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। ২। সকাল ৬.৪৫ মিনিটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ। সর্বশেষ কর্মসূচিতে জেলা আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতা-কর্মীদের যথা সময়ে উপস্থিত হওয়ার জন্য অনুরোধও জানান দপ্তর সম্পাদক অ্যাড. মো. আবু তালেব বিশ্বাস।

-প্রেস বিজ্ঞপ্তি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)