জীবননগরে সড়ক দুর্ঘটনায় পাখিভ্যান চালক নিহত

আপলোড তারিখঃ 2021-06-21 ইং
জীবননগরে সড়ক দুর্ঘটনায় পাখিভ্যান চালক নিহত ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরে আলমসাধু ও পাখিভ্যানের মুখোমুখী সংঘর্ষে ভ্যানচালক নিহত হয়েছেন। গতকাল রোববার সকাল সাড়ে ছয়টার দিকে জীবননগর পৌরসভার দত্তনগর রোডে এএনজেএম অটো রাইস মিলের অদূরে এ দুর্ঘটনা ঘটে। নিহত পাখিভ্যান চালক আ. মান্নান (৬০) জীবননগর উপজেলার বাঁকা গ্রামের মৃত খোদাবক্স মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকালে পাখিভ্যান চালক আ. মান্নান জীবননগর বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে দত্তনগরে যান। সেখানে যাত্রী নামিয়ে জীবননগর শহরের দিকে আসছিলেন। এসময় জীবননগরের দিক থেকে আসা একটি দ্রতগামী আলমসাধু ওই পাখিভ্যানকে ধাক্কা দেয়। এতে পাখিভ্যান চালক রাস্তার ওপর পড়ে মাথায় আঘাত লাগলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে জীবননগর থানার ওসি (তদন্ত) তুহিনুজ্জামান জানান, রোববার সকালে দত্তনগর সড়কের পাশে একজন ভ্যানচালকের লাশ পড়ে আছে, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পরে সেখান থেকে পাখিভ্যান চালকের লাশ উদ্ধার করে তাঁর পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)