দামুড়হুদায় লকডাউন না মানায় ৩০ জনকে জরিমানা

আপলোড তারিখঃ 2021-06-21 ইং
দামুড়হুদায় লকডাউন না মানায় ৩০ জনকে জরিমানা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদায় লকডাউনের ৬ষ্ঠ দিনে স্বাস্থ্যবিধি ও বিধি-নিষেধ না মানায় বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩০ জনকে ৯ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। গতকাল রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দামুড়হুদা সদর, পুরাতন হাউলী, ডুগডুগি, লোকনাথপুর, দর্শনা, পারকৃষ্ণপুর, কুড়ুলগাছি, দর্শনা ও লোকনাথপুরে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলারা রহমান ও সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার সিংহ। জানা যায়, দামুড়হুদা উপজেলার ১৪ দিনের লকডাউনের ৬ষ্ঠ দিনে সরকারি নির্দেশ অমান্য করে অযথা বাইরে বের হওয়া ও ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখার অপরাধে দণ্ডবিধি সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ৬৬ ও এর ২৬৯ ধারায় দোষী সাব্যস্ত করে ৩০ জন ব্যক্তিকে ৯ হাজার টাকা অর্থদণ্ড করেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে সহযোগিতা করেন দামুড়হুদা মডেল থানা ও দর্শনা থানার পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)