জীবননগর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় ৮ জন আটক

আপলোড তারিখঃ 2021-06-21 ইং
জীবননগর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় ৮ জন আটক ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: জীবননগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় আটজনকে আটক করেছে বিজিবি। গতকাল রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে তাঁদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন- খুলনা জেলার বটিয়াঘাটা থানার নারায়ণপুর গ্রামের লিয়াকত খাঁনের ছেলে আজিজুর খাঁন (১৯), হাতিরাবাদ গ্রামের ইছাহক আলী শেখের ছেলে সলেমান শেখ (৩১), ফুলবাড়ি গ্রামের মৃত সৈয়দ আলী শেখের ছেলে গাউছ শেখ (৩৫), তাঁর স্ত্রী সাবিনা খাতুন (৩০), তাঁর ছেলে সাব্বির হোসেন শেখ (৮), নড়াইল জেলার কালিয়া থানার বাবুপুর গ্রামের মিকাইল শিকদারের ছেলে শাহিন শেখ (১৯), হাড়িভাঙ্গা গ্রামের তারা মিয়ার ছেলে মুন্না (২২) এবং রাজবাড়ী জেলার কালুখালী থানার হরিনবাড়ীয়া গ্রামের শহিদ শেখের মেয়ে আজিফা খাতুন (২২)। গতকাল রোববার রাত সাড়ে ১০টায় মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের পক্ষে সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খাঁন এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকর্মীদেরকে বিষয়টি নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিজিবির মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের অধিন জীবননগর বিওপির সদস্যরা গতকাল রোববার বিকেলে জীবননগর সীমান্তের বাংলাদেশের অভ্যন্তরে করিমপুর বাজারে বাবু মিয়ার চায়ের দোকানের সামনে পাঁকা রাস্তার ওপর অভিযান চালিয়ে ওই ৮ বাংলাদেশিকে আটক করে। আটককৃত এক শিশু এবং দু’নারীসহ ৮ জন বাংলাদেশ থেকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যাচ্ছিল। আটককৃতদেরকে পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় জীবননগর থানায় সোপর্দ করে মামলা দায়ের করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)