রমজানে বাজার স্থিতিশীল রাখতে টিসিবির পণ্য বিক্রি শুরু

আপলোড তারিখঃ 2017-05-15 ইং
রমজানে বাজার স্থিতিশীল রাখতে টিসিবির পণ্য বিক্রি শুরু ছবির ক্যাপশন:
সমীকরণ ডেস্ক: রমজানে বাজার স্থিতিশীল রাখতে টিসিবির পণ্য বিক্রি শুরুরমজানে বাজার দর স্থিতিশীল রাখতে গতকাল সোমবার থেকে খোলাবাজারে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু করেছে রাষ্ট্রায়ত্ত বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এর আওতায় এ বছর খোলাবাজারে চিনি ৫৫ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি লিটার সয়াবিন ৮৫ টাকা, ছোলা কেজি প্রতি ৭০ টাকা, মশুর ডাল ৮০ টাকা আর খেজুর বিক্রি হচ্ছে ১২০ টাকা দরে। রোজা সামনে রেখে প্রতিবছর পেঁয়াজ, চিনি, ছোলা, ডাল, তেল ও খেজুর বিক্রি করে থাকে টিসিবি। সেই ধারাবাহিকতায় এবারও এসব পণ্য বিক্রি করছে রাষ্ট্রায়ত্ত বিপণন সংস্থাটি। গত বছরের মতো এবারও দুই হাজার ৮১১ জন পরিবেশক টিসিবির পণ্য বিক্রি করছেন। সারা দেশে ১৮৫টি খোলা ট্রাকে পণ্য বিক্রি হচ্ছে। এর মধ্যে ঢাকায় ৩৩টি, চট্টগ্রামে ১০টি এবং অন্য বিভাগীয় শহরে পাঁচটি করে ও অন্য জেলা শহরগুলোতে দুটি করে ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি হচ্ছে। একেকজন ক্রেতা সর্বোচ্চ ৪ কেজি চিনি, তিন কেজি মসুর ডাল, ৫ লিটার সয়াবিন তেল, ৫ কেজি ছোলা ও ১ কেজি খেজুর কিনতে পারবেন। গত ৩০ এপ্রিল বাণিজ্য মন্ত্রণালয়ে রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও মূল্য পরিস্থিতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে টিসিবির চেয়ারম্যান আবু সালেহ মো. গোলাম আম্বিয়া জানিয়েছিলেন, আগামী ২৭মে থেকে রোজা শুরু হতে পারে। এর আগে ১৫মে থেকে তারা পাঁচটি পণ্য বিক্রি করবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)