খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত

আপলোড তারিখঃ 2021-06-20 ইং
খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত ছবির ক্যাপশন:
প্রতিবেদক, তিতুদহ: চুয়াডাঙ্গার খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ের গতকালের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। গতকাল শনিবার জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকারের নির্দেশে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিয়োগ পরীক্ষা বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষায় অনিয়ম অর্থ-বাণিজ্য ও আগে থাকতেই প্রার্থী চূড়ান্তের অভিযোগে স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশের পর চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের দৃষ্টিগোচর হলে তিনি নিয়োগ পরীক্ষা স্থগিত ঘোষণা করেন এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত রাখা হবে। এবিষয়ে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, অনিয়ম, অর্থ বাণিজ্য ও পরীক্ষার আগে প্রার্থী চূড়ান্ত বিষয়ে পত্রিকায় সংবাদ প্রকাশের পর নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। ইতোমধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) বিষয়টি তদন্ত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত শেষে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)