দর্শনা চেকপোস্ট দিয়ে দেশে ফিরলেন আরও ১১ জন

আপলোড তারিখঃ 2021-06-20 ইং
দর্শনা চেকপোস্ট দিয়ে দেশে ফিরলেন আরও ১১ জন ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার দর্শনার জয়নগর আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে নতুন করে আরও ১১ জন বাংলাদেশি ভারত থেকে দেশে ফিরেছেন। নতুন প্রবেশ করা এই ১১ জন বাংলাদেশির কারও শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়নি। গতকাল শনিবার সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দর্শনার জয়নগর চেকপোস্ট দিয়ে এই ১১ জন দেশে প্রবেশ করেন। এ নিয়ে দর্শনা চেকপোস্ট দিয়ে মোট ৯১০ জন দেশে ফিরলেন। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান জানান, গতকাল সকাল থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত দর্শনা চেকপোস্ট দিয়ে দেশে প্রবেশ করেছেন ১১ জন। চেকপোস্টে প্রবেশের পর স্বাস্থ্যবিভাগের পক্ষ থেকে প্রত্যেকের অ্যান্টিজেন পরীক্ষা এবং পর্যায়ক্রমে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশের অভিবাসন শাখা (ইমিগ্রেশন) ও শুল্ক বিভাগের (কাস্টমস) আনুষ্ঠানিকতা শেষে ১১ জনকে চুয়াডাঙ্গার নির্ধারিত কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে। সেখানে তাদেরকে ১৪দিন বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে রাখা হবে। গতকাল হাসপাতাল চত্বরের নার্সিং ইন্সটিউিটের পাশের কোয়ারেন্টাইন থেকে চারজনকে ছুটি দেওয়া হয়েছে। তিনি আরও জানান, ১৭ মে থেকে গতকাল পর্যন্ত দর্শনার জয়নগর আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন মোট ৯১০ জন বাংলাদেশি। এরমধ্যে মোট ১৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়। আক্রান্তদের সবাইকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখান থেকে ১৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। নতুন ফেরা ১১ জনসহ বর্তমানে চুয়াডাঙ্গায় ১৫১ জন বাংলাদেশি নির্ধারিত বিভিন্ন স্থানে কোয়ারেন্টাইনে আছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)