আরেক মামলায়ও আদালত বদলে খালেদা জিয়ার আবেদন

আপলোড তারিখঃ 2017-05-15 ইং
আরেক মামলায়ও আদালত বদলে খালেদা জিয়ার আবেদন ছবির ক্যাপশন:
`khaleda_court_47210_1494849899` সমীকরণ ডেস্ক: এবার জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা ঢাকার বিশেষ জজ আদালত-৩ থেকে অন্য আদালতে বদলির নির্দেশনা চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গতকাল সোমবার (১৫ মে) বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এ আবেদন করা হয়েছে। খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবী অ্যাডভোকেট জাকির হোসেন ভুঁইয়া আবেদনটি দাখিল করেন। এর আগে খালেদা জিয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের এই বেঞ্চ গত ৮ মার্চ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা ঢাকার বিশেষ জজ আদালত-৩ থেকে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে বদলির আদেশ দিয়েছিলেন। পরবর্তীতে আবারও খালেদা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলাটি ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত থেকে অন্য আদালতে বদলির আবেদন জানান। রোববার ওই আবেদনের নিষ্পত্তি করে হাইকোর্টের অপর একটি বেঞ্চ আবারও মামলাটি অন্য আদালতে বদলির আদেশ দিয়েছেন। জানা যায়, জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে দুদক ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করে। তিনি ছাড়া অভিযুক্ত অপর তিন আসামি হলেন, খালেদা জিয়ার তৎকালীন রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছ চৌধুরীর তৎলীন একান্ত সচিব জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান। ২০১৪ সালের ১৯ মার্চ এই মামলায় খালেদা জিয়াসহ অপর আসামিদের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করে ঢাকা বিশেষ জজ আদালত-৩। গত ১৩ এপ্রিল মামলাটি তার আদালত থেকে অন্য আদালতে বদলির জন্য আবেদন করলে তা খারিজ করে দেয়া হয়। এ আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করলেন খালেদা জিয়ার আইনজীবী।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)