ছবির ক্যাপশন:
মহেশপুর সীমান্তে নারী ও শিশুসহ ১৯ জন আটক
ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের অপরাধে নারী ও শিশুসহ ১৯ জনকে আটক করেছে বিজিবি। গতকাল শনিবার ভোরে মহেশপুর উপজেলার খোসালপুর ও যাদবপুর এলাকা থেকে তাঁদের আটক করা হয়। এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে ১৯ জুন পর্যন্ত ৯৪৮ জনকে আটক করল বিজিবি। অবৈধ পথে সীমান্ত পথে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করায় দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়ছে বলে মনে করছে সীমান্তের মানুষ।
খালিশপুর-৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা জানতে পারে মহেশপুর সীমান্ত দিয়ে কিছু বাংলাদেশি ভারত থেকে অবৈধভাবে সীমান্ত পার হয়ে বাংলাদেশে প্রবেশে করেছে। এমন সংবাদের ভিত্তিতে ভোরে খোসালপুর সীমান্তের সলেমানপুর গ্রাম থেকে ৪ জন পুরুষ, ৫ জন নারী ও ৭ শিশুকে আটক করে।
অপর দিকে, বেলা ১১টার দিকে যাদবপুর সীমান্তের বেতবাড়িয়া গ্রামের মাঠ থেকে আটক করা হয় তিনজনকে। আটককৃতদের বাড়ি বাগেরহাটের মোড়লগঞ্জ, খুলনা সদর ও বাটিয়াঘাটা উপজেলার বিভিন্ন গ্রামে। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করে মহেশপুর থানায় তাদের সোপর্দ করা হয়েছে।
