পল্লী বিদ্যুতের ঝুলে থাকা তারে জড়িয়ে ভ্যানচালকের মৃত্যু

আপলোড তারিখঃ 2021-06-19 ইং
পল্লী বিদ্যুতের ঝুলে থাকা তারে জড়িয়ে ভ্যানচালকের মৃত্যু ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে রমজান আলী (৪৮) নামের এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। মৃত রমজান আলী ওই গ্রামের জবেদ আলী মণ্ডলের ছেলে। মধুহাটি ইউনিয়নের ইউপি সদস্য আশরাফুল ইসলাম জানান, শুক্রবার সকালে রমজান আলী মাঠ থেকে ঘাস কেটে মাথায় নিয়ে বাড়ি ফিরছিল। পথে বাড়ির পাশে পৌঁছালে পল্লী বিদ্যুতের ঝুলে থাকা তারে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে মারা যায়। ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)