জীবননগরে স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমাণ আদালতে পথচারীদের জরিমানা

আপলোড তারিখঃ 2021-06-19 ইং
জীবননগরে স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমাণ আদালতে পথচারীদের জরিমানা ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরে স্বাস্থ্যবিধি না মানা ও মাস্ক পরিধান না করায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে জীবননগর শহরের উপজেলা পরিষদ গেট সংলগ্ন এলাকায় পথচারীদের এ জরিমানা আদায় করা হয়। সারা দেশে সীমান্ত এলাকায় করোনাভাইরাসের প্রাদুর্ভাস বিস্তার করায় জীবননগরে সাধারণ জনগণকে সচেতনতা করার লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক চুয়াডাঙ্গা ডিসি কোর্টের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকির হোসেন জীবননগরের বিভিন্ন স্থান পরিদর্শন করেন। এসময় স্বাস্থ্যবিধি না মানা ও সামাজিক দূরত্ব বজায় না রাখায় ৬ জনকে ৩ হাজার একশ টাকা জরিমানা আদায় করেন। ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন চুয়াডাঙ্গা কোর্টের পেশকার আব্দুল লতিফ শেখ ও জীবননগর থানার এসআই সাজ্জাদসহ সঙ্গীয় ফোর্স।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)