ছবির ক্যাপশন:
আলমডাঙ্গায় দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এমপি ছেলুন জোয়ার্দ্দার
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। গতকাল শুক্রবার বিকেল সাড়ে চারটায় আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগেরর দলীয় কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, দেশে করোনার প্রকোপ বেড়েই চলেছে। এই দুর্যোগকালে দলীয় নেতা-কর্মীদের সকল অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। তিনি বলেন, সরকারের ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। বর্তমান সরকার করোনা মোকাবিলায় নানা পদক্ষেপ গ্রহণ করেছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিচক্ষণতার সাথে করোনা পরিস্থিতি মোকাবিলা করছেন।
আলমডাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক সহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, সহসভাপতি খন্দকার শাহ আলম মণ্টু, খ. হামিদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী পৌর আওয়ামী লীগের সহসভাপতি আমিনুল হক অপু মোল্লা ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মেদ ডন।
আলমডাঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান ফারুকের উপস্থাপনায় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিণ্টু, কুমারী ইউপি চেয়ারম্যান আবু সাঈদ পিণ্টু, ডাউকি ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম প্রমুখ। মতবিনিময় সভা শেষে এমপি ছেলুন জোয়ার্দ্দার আলমডাঙ্গা বধ্যভূমি পরিদর্শন করেন।
