সন্ধ্যার পর বাধ্যতামূলক দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত

আপলোড তারিখঃ 2021-06-18 ইং
সন্ধ্যার পর বাধ্যতামূলক দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত ছবির ক্যাপশন:
জীবননগরে করোনা প্রতিরোধ সংক্রান্ত জরুরি সভা অনুষ্ঠিত জীবননগর অফিস: জীবননগরে করোনা প্রতিরোধ সংক্রান্ত জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম মুনিম লিংকনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম, জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান হাফিজ ও পৌর মেয়র রফিকুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তুজা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য আবু মো. আব্দুল লতিফ অমল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, পৌর আওয়ামী লীগের সভাপতি মুন্সী নাসির উদ্দীন, সম্পাদক জাহাঙ্গীর আলম, জীবননগর প্রেসক্লাবের সভাপতি এম আর বাবু, জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি জি এ জাহিদুল ইসলাম জাহিদ বাবু, উথলী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, আন্দুলবাড়ীয়া ইউপি চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার, বাঁকা ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের প্রধান, সীমান্ত ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল কাদের ও মনোহপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খান। সভায় উপজেলার ওষুধের দোকান বাদে প্রতিটি হাট-বাজার, শপিংমল ও দোকান-পাট সন্ধ্যা সাড়ে ৭টার পর বাধ্যতামূলক বন্ধ রাখা, স্বাস্থ্যবিধি মেনে চলাচল ও মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও গতকাল বিকেল থেকে জীবননগর পৌরসভার উদ্যোগে জীবননগর বাজারসহ পৌর এলাকায় সতর্কীকরণ মাইকিং করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)