আলমডাঙ্গার জেহালায় তিন ব্যবসায়ীকে জরিমানা

আপলোড তারিখঃ 2021-06-18 ইং
আলমডাঙ্গার জেহালায় তিন ব্যবসায়ীকে জরিমানা ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার জেহালা বাজারে অভিযান চালিয়ে তিন ব্যবসায়ীকে তিন হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার বিকেলে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হুমায়ুন কবির। এসময় অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য-সামগ্রী বিক্রি ও পরিবেশন করার দায়ে মদন মোহন মিস্টান্ন ভাণ্ডারের মালিক উজ্জ্বল অধিকারীকে ২ হাজার টাকা, ব্যবসাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি না মেনে খরিদ্দার নিয়ে বেচাকেনার সময় মায়ের দোয়া বস্ত্রালয়ের মালিক শিমুল হোসেনকে ৫ শ টাকা ও একই অপরাধে আরেক ব্যবসায়ীকে ৫ শ টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানা ও মুন্সিগঞ্জ ফাঁড়ির পুলিশ ফোর্স।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)