আলমডাঙ্গায় চায়ের দোকানে জুয়ার আসর, আটক ৬

আপলোড তারিখঃ 2021-06-17 ইং
আলমডাঙ্গায় চায়ের দোকানে জুয়ার আসর, আটক ৬ ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার শেখপাড়ায় অভিযান চালিয়ে ৬ জুয়াড়ীকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার ভোর সাড়ে পাঁচটার দিকে হাটবোয়ালিয়া ফাঁড়ির পুলিশ তাঁদের আটক করে। তাঁদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে। জানা গেছে, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ভাঙবাড়িয়া ইউনিয়নের শেখপাড়া গ্রামের মৃত কাশেম আলীর ছেলে গোলাম কিবরিয়া দীর্ঘদিন গোপনে তাঁর নিজের চায়ের দোকানে রাতের আধারে জুয়ার আসর বসাতো। গতকাল বুধবার রাতেও আবারো ওই চায়ের দোকানে জুয়া খেলা চলছিল। এ ঘটনায় গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গার হাটবোয়ালিয়া ফাঁড়ি পুলিশ চায়ের দোকানে অভিযান পরিচালনা করেন। এসময় শেখপাড়া গ্রামের হারান আলীর ছেলে নাজমুল, কাশেম আলীর ছেলে মসলেম, মুন্নাফ আলীর ছেলে রইচ উদ্দিন, রেজাউল করিমের ছেলে দুলাল, মৃত জিকির আলীর ছেলে ফারুক হোসেন ও মৃত কাশেম আলীর ছেলে চা-দোকানদার গোলাম কিবরিয়াকে আটক করে পুলিশ। এসময় ঘটনাস্থল থেকে নগদ ৩ শ টাকা ও তাস উদ্ধার করা হয়। তাঁদের বিরুদ্ধে হাটবোয়ালিয়া ফাঁড়ি পুলিশের এসআই মীর মেজবাহুর বাদী হয়ে জুয়া আইনে মামলা দায়ের করেন। গতকাল বুধবার দুপুরে তাঁদের সংশ্লিষ্ট মামলায় জেলহাজতে প্রেরণ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)