আজ থেকে শিয়ালমারি পশুর হাট বন্ধ ঘোষণা

আপলোড তারিখঃ 2021-06-17 ইং
আজ থেকে শিয়ালমারি পশুর হাট বন্ধ ঘোষণা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, উথলী: জীবননগর উপজেলার বৃহত্তম শিয়ালমারি পশুর হাট বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। মহামারী করোনাভাইরাসের বিস্তার রোধে গতকাল বুধবার পশুর হাটের সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয় জীবননগর উপজেলা প্রশাসন। ফলে আজ বৃহস্পতিবার শিয়ালমারি পশুর হাট বন্ধ থাকবে। জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম মুনিম লিংকন বলেন, শিয়ালমারি পশুহাট একটি জনাকীর্ণ স্থান, দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার লোকের সমাগম ঘটে এখানে। বর্তমান এই পরিস্থিতিতে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে হাট পরিচালনা করা সম্ভব না। সম্প্রতি দেশের সীমান্তবর্তী এলাকায় বেড়েছে করোনাভাইরাসের সংক্রমণ। জীবননগর একটি সীমান্তবর্তী উপজেলা এখানে গত কয়েকদিন ধরে আশঙ্কাজনক হারে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এই পশুহাটের মাধ্যমে এলাকায় করোনা মহামারি ছড়িয়ে পড়ার আশঙ্কায় হাটটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। নির্দেশনা বাস্তবায়নের জন্য হাট ইজারাদার ও ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেছেন তিনি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)