দামুড়হুদায় ১০ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ!

আপলোড তারিখঃ 2021-06-17 ইং
দামুড়হুদায় ১০ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ! ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদায় ১০ বছর বয়সী তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। গত ৯ জুন দুপুরে দামুড়হুদা উপজেলায় এ ঘটনা ঘটে। পরে ভুক্তভোগী শিশুটি অসুস্থ হয়ে পড়লে গতকাল বুধবার দুপুর ১২টার দিকে পরিবারের সদস্যরা শিশুটিকে সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে তাৎক্ষণিক চিকিৎসা প্রদান করেন। ভুক্তভোগী শিশুর মা অভিযোগ করে জানান, ‘কয়েকদিন ধরে আমার ছেলেকে অসুস্থ ও মনমরা মনে হচ্ছিল। কী হয়েছে জানতে চাইলে সে কিছুই বলেনি। গত মঙ্গলবার ছেলেকে বেশি অসুস্থ দেখালে কী হয়েছে জানতে চাইলে সে কাঁদতে কাঁদতে বলে, গত বুধবার ৯ জুন সকালে খেলা খেলতে বাড়ি থেকে বের হয় শিশুটি। বাড়ির পাশেই সে খেলা করছিল। এসময় প্রতিবেশী এক যুবক তাকে ডেকে পাশের একটি বাগানে নিয়ে যায়। সেখানে জোর করে তাকে বলাৎকার করে। কাউকে কিছু বলে দিলে শিশুটিটে হাসুয়া দিয়ে মেরে ফেলার ভয় দেখায় ওই যুবক। ভয়ে এতদিন শিশুটি কাইকে কিছুই বলেনি।’ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সোহানা আহমেদ বলেন, ‘দুপুর ১২টার দিকে পরিবারের সদস্যরা শিশুটিকে জরুরি বিভাগে নেয়। পরিবারের সদস্যদরা জানায় এক সপ্তাহ পূর্বে শিশুটির বলাৎকার করা হয়েছে। শিশুটিকে তাৎক্ষণিক চিকিৎসা প্রদান করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে শিশুটির বলাৎকারের বিষয়ে নিশ্চিত করে বলা যাবে না। মেডিকেল পরীক্ষা করালে এবিষয়ে নিশ্চিত হয়ে বলা সম্ভব হবে।’ এবিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেক বলেন, ‘১০ বছরের একটি শিশুকে বলাৎকারের বিষয়ে আজকেই (গতকাল) জানতে পেরেছি। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)