মিথ্যা মামলা প্রত্যাহারসহ নিঃশর্ত মুক্তি দাবি

আপলোড তারিখঃ 2021-06-16 ইং
মিথ্যা মামলা প্রত্যাহারসহ নিঃশর্ত মুক্তি দাবি ছবির ক্যাপশন:
সাংবাদিক মিজানুর রহমান জনি কারাগারে, মেহেরপুরে মানববন্ধন প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুর প্রেসের সম্পাদক, দৈনিক গণকন্ঠ ও দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার মেহেরপুর জেলা প্রতিনিধি সাংবাদিক মিজানুর রহমান জনির বিরুদ্ধে দায়েরকৃত চাঁদাবাজির মিথ্যা মামলা প্রত্যাহার এবং নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছে মেহেরপুরে কর্মরত সাংবাদিকেরা। গতকাল মঙ্গলবার বিকেলে লর্ড মার্কেটস্থ মেহেরপুর রিপোর্টার্স ক্লাবের সামনে সামাজিক দূরত্ব বজায় রেখে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানবন্ধনে বক্তব্য দেন সাংবাদিক মাহবুবুল হক পোলেন, আতিক স্বপন, কাজিমুল হক আনিক, রাশেদ খাঁন প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, মামলার বাদী নিজেই জানেনা আসামীদের অপরাধ কী? অথচ সেই মামলায় সাংবাদিক জনিকে দীর্ঘ ৯দিন কারাভোগ করছেন। বিষয়টি খুবই দুঃখজনক। এসময় বক্তারা, মিজানুর রহমান জনির নামে মিথ্যামামলা প্রত্যাহারসহ নি:শর্ত মুক্তির দাবি জানায়। মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক মিনারুল ইসলাম, লিটন মাহমুদ, রাব্বি আহমেদ, সেলিম, প্রিন্স আরিফ, সাইদ, সান, সোহান, সুরুজ, সজল, হিমেল, তানভির, শরিফ মাহমুদ মামুন, সাঈদ হোসেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)