জনগণকে হয়রানিমুক্ত সেবা দিতে সরকার কাজ করছে

আপলোড তারিখঃ 2021-06-15 ইং
জনগণকে হয়রানিমুক্ত সেবা দিতে সরকার কাজ করছে ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় ভূমি সেবা সপ্তাহের উদ্বোধনকালে জেলা প্রশাসক নজরুল ইসলাম নিজস্ব প্রতিবেদক: `বদলে যাচ্ছে দিনকাল, ভূমি সেবা ডিজিটাল` এই প্রতিপাদ্যে চুয়াডাঙ্গায় ভূমি সেবা সপ্তাহ-২০২১ উপলক্ষে আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা সদর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করে সদর উপজেলা প্রশাসন ও ভূমি অফিস। অনুষ্ঠানের প্রধান অতিথি চুয়াডাঙ্গার জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার ফিতা কেটে, বেলুন উড়িয়ে এবং শ্বেত-কপোত অবমুক্তকরণের মাধ্যমে অনুষ্ঠানের শুভসূচনা করেন। ভূমি অফিস চত্বরের মুক্তমঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতাপাঠ করা হয়। চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাদিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মালিক প্রমুখ। ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা আতিকুল হকের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরিন, পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন। সভায় স্বাগত বক্তব্য দেন, সহকারি কমিশনার (ভূমি) ইসরাত জাহান। সেবা পাওয়া ভূমি মালিকদের মধ্যে বক্তব্য দেন হাবিল হোসেন জোয়ার্দ্দার। এসময় আরও উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর কামরুজ্জামান, জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু হোসেন, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহাজাদী মিলি, উপজেলা কৃষি কর্মকর্তা তালহা জুবায়ের মাশরুহ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ইব্রাহীম হামিদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এএইচএম শামিমুজ্জামানসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সেবা নিতে আসা জমি মালিকগণ। ভূমি সেবা সপ্তাহ-২০২১ উপলক্ষে উপজেলা চত্বরে ৩টি স্টলের মাধ্যমে মানুষকে সেবা প্রদান করা হচ্ছে। আলোচনা সভা শেষে প্রধান অতিথি, বিশেষ অতিথিসহ অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ স্টলগুলো পরিদর্শন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, ভূমি সেবা এখন থেকে অনলাইনে পাওয়া যাবে। দেশের যেকোনো স্থান এমনকি বিদেশ থেকেও নিজের মোবাইল থেকে ভূমি উন্নয়ন কর দিতে পারবেন। এখন থেকে প্রতি বছর অনলাইনে নেওয়া হবে জমির খাজনা। তাই সকল শ্রেণির ভূমি মালিকদের রেজিস্ট্রেশনের আওতায় আসার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, ভূমি উন্নয়ন কর সফটওয়্যারটি সম্পূর্ন নতুন। এখানে বাংলাদেশের সকল নাগরিক তাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি)-এর মাধ্যমে নিজেদের হোল্ডিং রেজিষ্ট্রেশন করবে। যেখানে কারচুপি হওয়ার কোনো সুযোগ থাকবে না। এক আইডি দিয়ে বারবার রেজিষ্ট্রেশন করা যাবে না। কারণ প্রথম রেজিষ্ট্রেশনেই এটি ভেরিফায়েড হয়ে যাচ্ছে। সবার হোল্ডিং রেজিষ্ট্রেশন হয়ে গেলে সাব-রেজিষ্ট্রারের অফিসে আর দৌঁড়াতে হবে না, পাশাপাশি নামজারির জন্য ভূমি অফিসেও বার বার আসতে হবে না। জনগণকে হয়রানিমুক্ত সেবা দিতে সরকার সবসময়ই কাজ করে যাচ্ছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)