চুয়াডাঙ্গায় এক মাতালকে পিটিয়ে জখম

আপলোড তারিখঃ 2021-06-15 ইং
চুয়াডাঙ্গায় এক মাতালকে পিটিয়ে জখম ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় মদ্যপান করে মাতলামি করায় লিঙ্কন হোসেন (৩৫) নামের এক ব্যক্তিকে পিটিয়ে জখম করার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার বিকেল চারটার দিকে চুয়াডাঙ্গা রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পরিবারের সদস্যরা লিঙ্কনকে উদ্ধার করে সদর হাসপাতালের নেয়। চিকিৎসক জখম লিঙ্কনকে তাৎক্ষণিক চিকিৎসা প্রদান করেন। লিঙ্কন হোসেন চুয়াডাঙ্গা পৌর এলাকার রেলপাড়ার শরিফ হোসেনের ছেলে। জানা যায়, গতকাল বিকেলে মদ্যপান করে রেলস্টেশন এলাকায় মাতলামি করছিলেন লিঙ্কন। মদ্যপান করা নিয়ে বাগানপাড়ার জনি নামের এক ব্যক্তির সঙ্গে লিঙ্কনের বাগবিতণ্ডার সৃষ্টি হয়। বাগবিতণ্ডার একপর্যায়ে জনি ইট আঘাতসহ তাকে পিটিয়ে গুরুতর জখম করে। খবর পেয়ে লিঙ্কনের পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক লিঙ্কনকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি করেন। সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সোহানা আহমেদ বলেন, ‘লিঙ্কনের মাথায় কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়াও লিঙ্কনের পিঠে একটি কাটা চিহ্ন ছিলো। মদ্যক ও জখম অবস্থায় লিঙ্কনের পরিবারের সদস্যরা তাকে জরুরি বিভাগে নিয়ে আসে। জরুরি বিভাগ থেকে তাকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে ভর্তি রাখা হয়েছে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)