কোমলপানীয় ভেবে বিষপান, শিশুর মৃত্যু!

আপলোড তারিখঃ 2021-06-15 ইং
কোমলপানীয় ভেবে বিষপান, শিশুর মৃত্যু! ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুর সদর উপজেলার ঝাউবাড়িয়া গ্রামে এনার্জি ড্রিংকস ভেবে বিষপান করে তাহসিন (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গত রোববার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটি মারা যায়। নিহত শিশু তাহসিন মেহেরপুর সদর উপজেলার ঝাউবাড়িয়া গ্রামের মিলপাড়ার শাহজামাল খান শামিমের ছেলে। গতকাল সোমবার সকালে তার দাফনকার্য সম্পন্ন করা হয়েছে। জানা গেছে, গত শুক্রবার সকাল নয়টার দিকে তাহসিনের বাবা শাহজামাল খান শামিম একটি টাইগারের বোতলে (এনার্জি ড্রিংক) ঘাস মারা বিষ রেখে ছিল। সেটি মাঠে নিয়ে যাওয়ার জন্য বাইরে বের করে রাখার পর ঐ শিশুটি কোমলপানীয় ভেবে পান করে। পরে বিষয়টি সকলের নজরে আসলে তাকে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। একপর্যায়ে গত রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)