আজ থেকে ১৪ দিনের লকডাউনে দামুড়হুদা

আপলোড তারিখঃ 2021-06-15 ইং
আজ থেকে ১৪ দিনের লকডাউনে দামুড়হুদা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: চুয়াডাঙ্গার দামুড়হুদায় করোনা প্রতিরোধ ও ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টায় উপজেলা পরিষদের মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার আজ মঙ্গলবার থেকে টানা ১৪দিন দামুড়হুদা উপজেলাজুড়ে লকডাউন ঘোষণা দেন। সভায় জেলা প্রশাসক এবং জেলা কোভিড-১৯ প্রতিরোধ ও ব্যবস্থাপনা কমিটির সভাপতি নজরুল ইসলাম সরকার বলেন, ‘করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে দামুড়হুদা উপজেলাকে পুরোপুরি ১৪ দিনের লকডাউন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার সকাল থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। এই করোনা মহামারি থেকে বাঁচতে আমাদের সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সকলে সচেতন থেকে সহযোগিতা করলেই আমরা এই মহামারির হাত থেকে রক্ষা পাব।’ করোনা প্রতিরোধ সংক্রান্ত জরুরি সভায় আরও উপস্থিত ছিলে জেলা পুলিশ সুপার জাহিদুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলি মুনছুর, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলারা রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু হেনা মোহাম্মদ জামাল, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম ঝণ্টু, সাধারণ সম্পাদক মাফুজুর রহমান মঞ্জু, দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান, হাউলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দীন, জুড়ানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন, দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম মিল্টন, কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান ভুট্ট, কুড়ালগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ্ এনামুল হক ইনু, মদনা পারকেষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম জাকারিয়া আলম, নাটুদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম, নতিপোতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়ামিন আলি, দামুড়হুদা মডেল থানায় অফিসার ইনচার্জ (ওসি) (ওসি) আব্দুল খালেক, দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) কর্মকর্তা ওসি মাহাবুবুর রহমান কাজল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মতিন প্রমুখ। জানা যায়, এর পূর্বে ২ জুন থেকে দামুড়হুদার কার্পাসডাঙ্গা ইউনিয়নের সাতটি গ্রাম এবং পরে ৫ জুন থেকে কুড়ুলগাছি ও পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের আরও নয়টি গ্রামে লকডাউন ঘোষণা করা হয়। এর পরেও করোনা সংক্রমণ দিনদিন আরও বৃদ্ধি পাওয়ায় দামুড়হুদা উপজেলার ১০২টি গ্রাম লকডাউন করার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। এদিকে, জেলা স্বাস্থ্যবিভাগের তথ্যানুযায়ী দামুড়হুদা উপজেলা থেকে গত রোববার ৬৯ জনের নমুনা সংগ্রহ করা হয়। গতকাল উক্ত নমুনার মধ্যে ২৫টি নমুনায় করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে দামুড়হুদায় মোট ৫৫৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছে ৩৫১ জন এবং মৃত্যু হয়েছে ২০ জনের। বর্তমানে দামুড়হুদা উপজেলায় ১৮৭ জন করোনা আক্রান্ত রোগী আইসোলেশনে রয়েছেন। এর মধ্যে হোম আইসোলেশনে আছেন ১৬৯ জন ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে আছেন ১৬ জন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)