দর্শনা দিয়ে আরও ২০ জন দেশে ফিরলেন

আপলোড তারিখঃ 2021-06-14 ইং
দর্শনা দিয়ে আরও ২০ জন দেশে ফিরলেন ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার দর্শনার জয়নগর আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে নতুন করে আরও ২০ জন বাংলাদেশি ভারত থেকে দেশে ফিরেছেন। নতুন প্রবেশ করা এই ২০ জন বাংলাদেশির কারও শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়নি। গতকাল রোববার সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দর্শনার জয়নগর চেকপোস্ট দিয়ে এই ২০ জন দেশে প্রবেশ করেন। এনিয়ে দর্শনা চেকপোস্ট দিয়ে মোট ৮২২ জন দেশে ফিরলেন। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান জানান, গতকাল সকাল থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত দর্শনা চেকপোস্ট দিয়ে দেশে প্রবেশ করেছেন ২০ জন। তাদের সবার স্বাস্থ্য পরীক্ষা করা হয়। দেশে আসা নতুন এই ২০ জনের কারও শরীরে করোনা শনাক্ত না হওয়ায় ছয়জনকে হোটেল ভিআইপিতে ও ১৪ জনকে চুয়াডাঙ্গা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন নিশ্চত করা হয়েছে। তিনি আরও জানান, গত ১৭ মে থেকে গতকাল পর্যন্ত দর্শনার জয়নগর আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন মোট ৮২২ জন বাংলাদেশি। এরমধ্যে মোট ১৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়। আক্রান্তদের সবাইকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখান থেকে ১৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। নতুন ফেরা ২০ জনসহ বর্তমানে চুয়াডাঙ্গায় ৭০ জন বাংলাদেশি নির্ধারিত বিভিন্ন স্থানে কোয়ারেন্টাইনে আছেন। করোনা শনাক্ত অন্য একজন হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)