পাটভর্তি ট্রাক উদ্ধার, ৭ ডাকাত গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2021-06-14 ইং
পাটভর্তি ট্রাক উদ্ধার, ৭ ডাকাত গ্রেপ্তার ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের শৈলকুপা থেকে ডাকাতি হওয়া পাটভর্তি ট্রাক উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ৭ জনকে। গত শনিবার বিকেল থেকে গতকাল রোববার সকাল পর্যন্ত খুলনার ফুলতলা, যশোরের চুরামনকাটি ও ঝিনাইদহ সদরের কলমনখালী এলাকায় অভিযান চালিয়ে লুণ্ঠিত মালামাল ও আসামিদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- ঝিনাইদহ সদর উপজেলার লৌহজং গ্রামের মৃত রজব আলী জোয়ার্দ্দারের ছেলে সাইফুল ইসলাম (৫০), পাগলাকানাই এলাকার কালু মিয়ার ছেলে পিণ্টু মিয়া (২৮), স্বপন রায়ের ছেলে সুজন রায় (৩৮), কলামনখালী গ্রামের ইদ্রিস মোল্লার ছেলে ইমরান খান সাগর (২৫), হাটগোপালপুর গ্রামের মৃত মতিয়ার জোয়ার্দ্দারের ছেলে মনিরুল জোয়ার্দ্দার (৪২), পাবনার আটঘরিয়া উপজেলার চাঁদভা গ্রামের আবু বক্করের ছেলে আব্দুস সালাম (৩০) ও পাবনা সদর উপজেলার মনোহরপুর গ্রামের কাউছার প্রামাণিকের ছেলে নাহিদ হাসান (২৮)। শৈলকুপা থানার ওসি (তদন্ত) মহসীন হোসেন জানান, গত বুধবার রাতে পাবনা থেকে যশোরগামী আকিজ জুট মিলের একটি পাট বোঝাই ট্রাক লুট করে নিয়ে যায় ডাকাত দল। এ ঘটনায় আকিজ জুট মিল কর্তৃপক্ষ গত শুক্রবার শৈলকুপা থানায় মামলা দায়ের করে। মামলা দায়েরর পর খুলনা ফুলতলা ও ঝিনাইদহ সদরের কলমনখালী এলাকা থেকে লুণ্ঠিত পাট ও যশোরের চুরামনকাটি এলাকা থেকে ট্রাকটি উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় এর সাথে জড়িত ৭ জনকে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)