ছবির ক্যাপশন:
গাংনী অফিস:
মেহেরপুরের গাংনীতে অভিযান চালিয়ে ফুরকান আহমেদ খান ওরফে খান সাহেব (৩৫) নামের এক ইয়াবা পাচারকারীকে আটক করেছে পুলিশ। এসময় তাঁর কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২৫ পিস ইয়াবা। গতকাল রোববার সকাল সাড়ে ৯টার দিকে গাংনী থানা পাইলট মাধ্যমিক স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে তাঁকে আটক করা হয়। ফুরকান আহমেদ গাংনীর চৌগাছা পশ্চিমপাড়ার ইদ্রীস আলীর ছেলে।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বজলুর রহমান জানান, ফুরকান একজন চিহ্নিত ইয়াবা পাচারকারী। তিনি ইয়াবা নিয়ে গাংনী হাইস্কুলের সামনে অপেক্ষা করছেন, মর্মে সংবাদের ভিত্তিতে এসআই নূর ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাঁকে আটক করেন। তাঁর বিরুদ্ধে মামলাসহ মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
