ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা:
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বিভিন্ন গ্রামে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েইে চলেছে। করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরুত্ব বজায় রেখে চলাফেরা করার নির্দেশনা থাকলেও সেটা কোনোভাবেই মানছে না এলাকার মানুষ। তাই দামুড়হুদা উপজেলার প্রতিটি গ্রামকে লকডাউনের আওতায় আনার জন্য দাবি জানিয়েছে এলাকার সচেতনমহল।
জানা গেছে, দামুড়হুদা উপজেলার মোক্তারপুর গ্রামে ৬৭ জনের নমুনা সংগ্রহ করে ৩৫ জন করোনা শনাক্ত হয়েছেন। দ্বিতীয় ধাপে মোট আক্রান্তের সংখ্যা ৫৩৩ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৩৫১ জন, মৃত্যু হয়েছে ২০ জনের। বর্তমান বাড়িতে এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা আছেন ২৬৫ জন।
এবিষয়ে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্ত আবু হেনা মোহাম্মদ জামাল শুভর নিকট লকডাউনের ব্যপারে জানতে চাইলে তিনি বলেন, ‘যেভাবে রোগীর সংখ্যা বাড়ছে, তাতে লকডাউন দেওয়া উচিত। তবে জেলা প্রশাসক যেটা করবেন, আমরা সেটাই করব।’
দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান জানান, ‘আমরা প্রতিনিয়ত মোবাইল কোর্টের মাধ্যমে জনগণকে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরুত্ব মেনে চলার নির্দেশনা দিয়ে আসছি। এতে জনগণকে আন্তরিকভাবে নিজ দায়িত্বে চলাফেরা করা উচিত। তাহলে সবার জন্য মঙ্গল হবে।’ লকডাউনের ব্যাপারে তিনি জানান, ‘জেলা প্রশাসক স্যার যে নিদের্শনা দিবেন, সেটাই হবে। আগে থাকতে কিছু বলা যাচ্ছে না।’
