ভারতীয় ইনজেকশনসহ জয়রামপুরের জয়নাল গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2021-06-13 ইং
ভারতীয় ইনজেকশনসহ জয়রামপুরের জয়নাল গ্রেপ্তার ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: ভারতীয় বুপ্রেনরফাইন ইনজেকশনসহ জয়রামপুরের জয়নাল আবেদিনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার সকালে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা দামুড়হুদার জয়রামপুর কাঠালতরায় অভিযান চালিয়ে ৭৯২ অ্যাম্পুল ভারতীয় বুপ্রেনরফাইন ইনজেকশনসহ তাঁকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত জয়নাল আবেদিন (৫০) জয়রামপুর রেলস্টেশন পাড়ার মৃত আব্দুল মতিনের ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ’র নেতৃত্বে পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ ও হিসাবরক্ষক রওশন খানসহ সঙ্গীয় ফোর্স জয়রামপুর কাঠালতরায় অভিযান চালায়। এ সময় জয়নাল আবেদিনকে গ্রেপ্তার করার পর তার সাথে থাকা একটি ব্যাগে তল্লাশি চালিয়ে ৭৯২ অ্যাম্পুল ভারতীয় বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধার করা হয়। এদিকে, অভিযানের সময় কৌশলে পালিয়ে যায় আলোচিত মাদক ব্যবসায়ী জয়রামপুর গাতিরপাড়ার মৃত মফিজউদ্দিন মণ্ডলের ছেলে কলম আলী মণ্ডল কল্লোল (৪৫)। এ ঘটনায় গতকাল মামলাসহ জয়নাল আবেদিনকে দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করা হয়েছে এবং পলাতক কল্লোলের বিরুদ্ধেও মাদক মামলা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)