দামুড়হুদায় পুলিশের হাতে চার জুয়াড়ী আটক

আপলোড তারিখঃ 2021-06-13 ইং
দামুড়হুদায় পুলিশের হাতে চার জুয়াড়ী আটক ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদা মডেল থানার পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে চার জুয়াড়ীকে আটক করেছে। আটককৃতরা হলেন- দামুড়হুদা উপজেলার কালিয়াবকরি গ্রামের মৃত সামছুল মালিতার ছেলে আবু সাঈদ, বদর উদ্দীনের ছেলে আজিজুল হক, আব্দুল কুদ্দুসের ছেলে আবু সাঈদ ও রফিকুল ইসলামের ছেলে মিজানুর রহমান। শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে হাসানের দোকানে খেলা করা অবস্থায় তাঁদেরকে আটক করে পুলিশ। জানা যায়, দামুড়হুদা উপজেলার কালিয়াবকরি গ্রামের আবু সাঈদ, আজিজুল হক, আবু সাঈদ ও মিজানুর রহমান জুয়া খেলা করছে, এমন সংবাদ পেয়ে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেকের নির্দেশে এসআই কামরুল হাসান, এএসআই কার্তিক কুমার বসু, এএসআই মসলেম উদ্দীন, এএসআই শরিফুল ইসলাম ও এএসআই মজিবর রহমান ফোর্স নিয়ে তাঁদেরকে আটক করে। পরে তাঁদের নিকট থেকে নগদ ২১ শ ৬০ টাকা, ২টি মোবাইল ফোন, ১ (এক) সেট তাশ জব্দ করা হয়। আটককৃত আসামির বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানার (মামলা নম্বর ৮) করা হয়েছে। গতকাল শনিবার আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)