ঝিনাইদহ জেলা বিএনপির আহ্বায়কের স্ত্রী বিয়োগ

আপলোড তারিখঃ 2021-06-12 ইং
ঝিনাইদহ জেলা বিএনপির আহ্বায়কের স্ত্রী বিয়োগ ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এস এম মশিউর রহমানের স্ত্রী জিন্নাত মালা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল শুক্রবার বিকেলে ঢাকার একটি হাসপাতালে করোনা পরবর্তী জটিলতার কারণে তিনি ইন্তেকাল করেন। জিন্নাত পারভীন মালা ঝিনাইদহ সদর উপজেলার সেবাসংঘ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তাঁর মৃত্যুতে জেলা আইনজীবী সমিতি, পরিবার ও শিক্ষক মহলে শোকের ছায়া নেমে এসেছে। এদিকে, ঝিনাইদহ জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এস এম মশিউর রহমানের স্ত্রীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ। ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে শোক প্রকাশ করে বিবৃতি দেওয়া হয়েছে। উল্লেখ্য, কিছুদিন আগে একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক আফরোজা খাতুন করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)