ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছির কৃতীসন্তান আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা বীর মুক্তিযোদ্ধা রহমতউল্লাহ বদ্দির দাফকার্য সম্পন্ন করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা দুইটায় জানাজা ও গার্ড অব অনার প্রদান করা হয়। দর্শনা থানা পুলিশের এক দল সদস্য তাঁকে গার্ড অব অনার প্রদান করেন। এসময় রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার সিংহ। পরে জানাজা শেষে তাঁর দাফনকার্য সম্পন্ন করা হয়।
তাঁর জানাজায় অংশগ্রহণ করেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনসুর বাবু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম ঝণ্টু, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মনজু, পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম জাকারিয়া আলম, কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ এনামুল করিম ইনু, উপজেলার বীর মুক্তিযোদ্ধা, যুবলীগ, ছাত্রলীগসহ আত্মীয়-স্বজনরা।
