মহেশপুর সীমান্তে নারী-শিশুসহ ১০ জন আটক

আপলোড তারিখঃ 2021-06-12 ইং
মহেশপুর সীমান্তে নারী-শিশুসহ ১০ জন আটক ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে আরও ১০ জনকে আটক করেছে বিজিবি। অবৈধভাবে ভারতে প্রবেশের সময় গতকাল শুক্রবার মহেশপুরের বেতবাড়িয়া গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে তাঁদের আটক করা হয়। এছাড়া ভারত থেকে গতকাল শুক্রবার দুপুরে শ্যামকুড় মাঠপাড়া দিয়ে দুই শিশু নিয়ে এক মহিলা বাংলাদেশে প্রবেশ করেন। তাঁদের বাড়ি গোপালগঞ্জে। লড়াইঘাট সীমান্ত দিয়ে দালালের সহায়তায় তিনি নির্বিঘ্নে বাংলাদেশে প্রবেশ করেন। তিনি গণমাধ্যমকর্মীদের কাছে তাঁর নাম-পরিচয় জানাতে অস্বীকৃতি জানান। এভাবে বিজিবির চোখ ফাঁকি দিয়ে প্রতিনিয়ত ভারত থেকে বাংলাদেশে মানুষ ঢুকছে বলে সীমান্ত এলাকার মানুষ অভিযোগ করেন। সীমান্তের ৬টি ইউনিয়নের ১৪টি গ্রামে জেলা প্রশাসনের কঠোর বিধি-নিষেধ থাকার পরেও অবৈধ পথে এপার-ওপার করছে মানুষ। এদিকে মহেশপুর-৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম গতকাল শুক্রবার এক ই-মেইল বার্তায় জানান, গতকাল শুক্রবার যাদবপুর বিওপির দায়িত্বপূর্ণ বেতবাড়ীয়া গ্রাম থেকে দুই পুরুষ, চার নারী ও চার শিশুকে আটক করেছে বিজিবি। আটককৃত ব্যক্তিরা হলেন- যশোর জেলার কোতয়ালী থানার বালিয়াডাঙ্গা গ্রামের মৃত আক্তার শেখের ছেলে মো. মিঠু হোসেন (২৬), মিঠুর স্ত্রী ফজিলা খাতুন (২১), তাঁর মেয়ে মোছা. রাবেয়া আক্তার (০৫), খুলনা জেলার ফুলতলা থানার বানিয়াপুকুর গ্রামের মৃত তুষার কান্তি সরকারের স্ত্রী শ্রাবনী সরকার (৪৭), নড়াইল জেলার কালিয়া থানার যাদবপুর গ্রামের কাকা মিয়া মোল্লার ছেলে মো. আলম মোল্লা (২২), একই থানার মহিষখোলা গ্রামের শামীম মোল্লার স্ত্রী রোকসানা বেগম (২৬), তাঁর ছেলে নুর মোহাম্মদ মোল্লা (০৭), নুর নবী মোল্লা (০২), একই গ্রামের মিণ্টু মোল্লার স্ত্রী মোছা. আফসানা আক্তার মিম (২২) ও তাঁর ছেলে মো. মিনহাজুল ইসলাম (০২)। তাঁদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। এদিকে ভারত ঘেষা মহেশপুর সীমান্তের ১৪টি গ্রামের মানুষ জেলা প্রশাসনের কঠোর বিধি-নিষেধ মেনে চলাফেরা করছেন। গ্রামগুলো হচ্ছে তেঁতুলবাড়িয়া, গোপালপুর, জুলুলি, মাটিলা, সামন্তা, রায়পুর, পলিয়ানপুর, হুদাপাড়া, বাঘাডাঙ্গা শ্রীনাথপুর, খোসালপুর, ভবনগর, শ্যামকুড় ও মাইলবাড়িয়া।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)