দর্শনায় এক কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2021-06-11 ইং
দর্শনায় এক কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনায় এক কেজি ভারতীয় গাঁজাসহ তাহাজুল ইসলাম (২৩) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে দর্শনা থানাধীন কুড়ুলগাছি কবরস্থান তিন রাস্তার মোড় থেকে তাঁকে আটক করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার ইন্সপেক্টর (তদন্ত) শেখ মাহাবুবুর রহমানের নের্তৃত্বে গতকাল বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে দর্শনা থানার এসআই মাহমুদুল হাসান মিণ্টু, এএসআই মারুফ হোসেন ও এএসআই রওশন আলী মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন কুড়ুলগাছি কবরস্থান তিন রাস্তার মোড়ে। এসময় এক কেজি ভারতীয় গাঁজাসহ আটক করা হয় তাহাজুল ইসলাম নামের এক মাদক ব্যবসায়ীকে। আটক মাদক ব্যবসায়ী দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন কুড়ুলগাছি ইউনিয়নের চাকুলিয়া গ্রামের স্কুলপাড়ার মণ্টু বিশ্বাসের ছেলে। আটককৃত আসামির বিরুদ্ধে দর্শনা থানায় মামলা দায়েরসহ তাঁকে চুয়াডাঙ্গা বিজ্ঞ আদালতে সোপর্দ করার কার্য প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)