জীবননগরে গত তিন দিনে ১৭ জন করোনা আক্রান্ত

আপলোড তারিখঃ 2021-06-11 ইং
জীবননগরে গত তিন দিনে ১৭ জন করোনা আক্রান্ত ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগর সীমান্তবর্তী এলাকাগুলোতে উদ্বেগজনক হারে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সীমান্তবর্তী এলাকার সঙ্গে সঙ্গে জীবননগর শহরের অলি-গলিতে ছড়িয়ে পড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। গত তিন দিনে জীবননগর উপজেলায় করোনা আক্রান্ত হয়েছেন ১৭ জন। ৪৩ জনের নমুনা পরীক্ষায় ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। জীবননগর উপজেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, গত তিন দিনে জীবননগর উপজেলায় ৪৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৭ জনের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া যায়। জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মাহমুদ বিন হেদায়েত সেতু বলেন, গত কয়েকদিন ধরেই জীবননগর উপজেলায় করোনার সংক্রমণ বাড়ছে। সীমান্ত এলাকায় কঠোর নিরাপত্তা না দিলে জীবননগর উপজেলা ঝুঁকিপূর্ণ উপজেলায় পরিণত হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)