ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় পান ব্যবসায়ী নিহত

আপলোড তারিখঃ 2021-06-11 ইং
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় পান ব্যবসায়ী নিহত ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ সদর উপজেলার ঝপঝপিয়া এলাকায় বাসচাপায় জাহাঙ্গীর হোসেন (৩০) নামের এক পান ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের ঝপঝপিয়া নামক স্থানে হলিধানী গ্রামের সিরাজুল ইসলামের ছেলে জেআর পরিবহনের চাকায় পিষ্ট হয়ে নিহত হন। এ সময় জাহাঙ্গীরের সঙ্গে থাকা বিনোদপুর গ্রামের জামিরুল ইসলাম আহত হন। ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, সকালে পান ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন ও জামিরুল ইসলাম মোটরসাইকেলযোগে হলিধানী থেকে থেকে শহরের নতুন হাটখোলা পান বাজারে আসছিলেন। পথে ঝপঝপিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা জে আর পরিবহণের একটি বাস তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জাহাঙ্গীর হোসেন মারা যান। ঘটনার পর বাসটি আটক করলেও চালক পলাতক রয়েছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)