চুয়াডাঙ্গার শহরে পানির মিটার চুরির সময় দুই চোর আটক

আপলোড তারিখঃ 2021-06-10 ইং
চুয়াডাঙ্গার শহরে পানির মিটার চুরির সময় দুই চোর আটক ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার পৌর এলাকায় পানির লাইনের মিটার চুরির সময় দুজনকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার গুলশানপাড়ায় এ ঘটনা ঘটে। মিটর চুরির সময় স্থানীয় লোকজন ওই দুজনকে হাতে-নাতে ধরে গণধোলাই দেয়। খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানায় পুলিশ চুরির অভিযুক্ত দুজনকে আটক করে সদর হাসপাতালে নেয়। হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদেরকে থানা হেফাজতে রাখে। আটক চোরদ্বয় হলেন- চুয়াডাঙ্গা পৌর এলাকার জয়নাল আবেদিনের ছেলে ছারিউর (৪৫) ও তালতলা পশু হাটপাড়ার মৃত আলিম উদ্দিনের ছেলে আরিফুল ইসলাম(৩০)। জানা যায়, গতকাল দুপুরে পৌর এলাকার গুলশানপাড়ার নূর ইসলামের বাড়ির পানির মিটার চুরি করছিল ছারিউর ও আরিফুল ইসলাম। নূর ইসলামের স্ত্রী নাজমুন নাহার তাদেরকে মিটার খুলতে দেখে স্থানীয়দেরকে খবর দেয়। এসময় স্থানীয় ব্যক্তিরা ছারিউর ও আরিফুল ইসলামকে হাতে-নাতে ধরে গণধোলাই দেয়। খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ অভিযুক্ত দুজনকে আটক করে প্রথমে চিকিৎসার জন্য সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। জরুরি বিভাগ থেকে চিকিৎসা শেষে তাঁদেরকে থানা হেফাজতে নিয়ে যায়। সদর থানা সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার ছারিউর ও আরিফুল ইসলামকে কোর্ট চালান করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)