দামুড়হুদায় কর্মহীনদের মধ্যে খাদ্য-সামগ্রী, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

আপলোড তারিখঃ 2021-06-10 ইং
দামুড়হুদায় কর্মহীনদের মধ্যে খাদ্য-সামগ্রী, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট প্রতিরোধে জনসাধারণের চলাচল সীমিত করতে দামুড়হুদা উপজেলায় কর্মহীনদের মধ্যে পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের আয়োজনে খাদ্য-সামগ্রী, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সামাজিক দূরুত্ব বজায় রেখে পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের কামারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে ১৮৫ জন ও বড়বলদিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে ১১৫ জনসহ মোট ৩০১ জনের মধ্যে ১০ কেজি চাল, ১ কেজি লবন, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি ডাল, ১ কেজি চিনি ও ২ কেজি আলু বিতরণ করা হয়। চায়ের দোকানে জনসমাগম বন্ধ রাখতে চা-বিক্রেতাদের মধ্যে এসব খাদ্য-সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু, উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান, পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের চেয়ারম্যান এস এ এম জাকারিয়া আলম, পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুনতাজ আলী, কামারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানসহ পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন পষিদের সকল মেম্বরগণসহ, ছাত্রলীগ, যুবলীগের নেতৃবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)