চুয়াডাঙ্গার বিশিষ্ট ব্যবসায়ী অর্জুন আগরওয়ালার স্ত্রীর পরলোকগমণ

আপলোড তারিখঃ 2021-06-10 ইং
চুয়াডাঙ্গার বিশিষ্ট ব্যবসায়ী অর্জুন আগরওয়ালার স্ত্রীর পরলোকগমণ ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গা বড় বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জ্যোতি অটো ফ্লাওয়ার মিল ও আরএন ট্রেডার্সের স্বত্বাধিকারী অর্জুন প্রসাদ আগরওয়ালার স্ত্রী নির্মলা বাই আগরওয়ালা পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। হৃদরোগে আক্রান্ত হয়ে গত মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জানা গেছে, অর্জুন প্রসাদ আগরওয়ালার স্ত্রী নির্মলা বাই আগরওয়ালা দীর্ঘদিন যাবৎ উচ্চরক্তচাপ ও ডায়াবেটিক রোগে ভুগছিলেন। গত মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে নিজ বাড়িতে স্টোকে আক্রান্ত হন। পরে অ্যাম্বুলেন্সযোগে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এদিকে, এক ছেলে ও এক মেয়ের জননী নির্মলার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তাঁর নিকট আত্মীয়-স্বজন, শহরের ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে শেষবারের মতো দেখার জন্য তাঁর বাড়িতে ছুটে যান। এদিকে, আজ বুধবার বেলা সাড়ে তিনটার দিকে তালতলা মহাশ্মশান ঘাটে নির্মলা বাই আগরওয়ালার সৎকার সম্পন্ন করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)