ঝিনাইদহের শৈলকুপায় জাল টাকাসহ পাঁচজন আটক

আপলোড তারিখঃ 2021-06-10 ইং
ঝিনাইদহের শৈলকুপায় জাল টাকাসহ পাঁচজন আটক ছবির ক্যাপশন:
প্রতিবেদক, ঝিনাইদহ: শৈলকুপায় জাল টাকাসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। এসময় ২৯ হাজার ১ শ জাল টাকার নোট উদ্ধার করা হয়। গত মঙ্গলবার রাতে উপজেলার হাটফাজিলপুর গ্রাম থেকে তাঁদের আটক করা হয়। হাটফাজিলপুর ক্যাম্পের এসআই ফারুক হোসেন জানান, গতরাতে গোপন সংবাদের ভিত্তিতে হাটফাজিলপুর এলাকায় অভিযান চালালে হাটফাজিলপুর বাজারের পাশ হতে জাল টাকা তৈরির পাঁচজনকে আটক করতে সক্ষম হই। আটককৃতরা হলেন- বরিশাল জেলার মৃত এলেম উদ্দিনের ছেলে আব্দুর সাত্তার (৪৫), ঝালকাঠি জেলার মৃত ওয়াজেদের ছেলে কিবরিয়া (২৮), আব্দুল লতিফের ছেলে সুমন (৩০), টাঙ্গাইল জেলার মৃত জয়নালের ছেলে সাদ্দাম হোসেন (৩০) এবং ঢাকা যাত্রাবাড়ী এলাকার মৃত আফতাবের ছেলে মো. রনি (২০)। পরে তাঁদেরকে শৈলকুপা থানায় চালান দেওয়া হয়। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)