চুয়াডাঙ্গায় গাঁজাসহ আটক একজনের কারাদণ্ড

আপলোড তারিখঃ 2021-06-09 ইং
চুয়াডাঙ্গায় গাঁজাসহ আটক একজনের কারাদণ্ড ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে একজনকে গাঁজাসহ আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা সদর উপজেলার খেজুরতলা গ্রামে অভিযান চালিয়ে ৫ গ্রাম গাঁজাসহ আটকের পর তাঁকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড প্রদান করা হয়। সাজাপ্রাপ্ত মজিবুল মিয়া (৩৫) চুয়াডাঙ্গা সদর উপজেলার খেজুরতলা স্কুলপাড়ার মৃত আক্কেস আলীর ছেলে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাদিকুর রহমানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপ-পরিদর্শক আবুল কালাম আজাদসহ সঙ্গীয় ফোর্স মজিবুল মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক করেন। আটকের পর মজিবুল মিয়ার স্বীকারোক্তিতে তাঁর ঘরে তল্লাশি চালিয়ে ৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সাদিকুর রহমান ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মজিবুল মিয়াকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করেন। সাজাপ্রাপ্তকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের সহযোগিতায় ছিলেন বেঞ্চ সহকারী সোবহান আলী।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)