আন্দুলবাড়ীয়ায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে দুজনের নামে মামলা

আপলোড তারিখঃ 2021-06-09 ইং
আন্দুলবাড়ীয়ায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে দুজনের নামে মামলা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: আন্দুলবাড়ীয়া বাজারের জৈনক এক আড়ত মালিক ও ম্যানেজারের বিরুদ্ধে আত্মহত্যা প্ররোচনার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুজনের নাম উল্লেখ করে আদালতে মামলা দায়ের করা হয়েছে। জানা গেছে, জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া বাজারের ঝাড়ুদার ও সুইপার রাজ কুমারের অপ্রাপ্ত বয়স্ক মেয়ে ৮ম শ্রেণির ছাত্রীকে আন্দুলবাড়ীয়া বাজারের একতা মৎস্য আড়ৎ ফিস মার্চেন্ট এন্ড কমিশন এজেন্টের ম্যানেজার শৈলেন বিশ্বাস দীর্ঘদিন যাবত বিভিন্ন সময় নানাভাবে উক্ত্যক্ত করে আসছিলেন। একপর্যায়ে তাকে বিয়ের জন্য চাপ দিতে থাকে। প্রেমিকের কথায় সাড়া না দিলে তার হাতে বিষের বোতল তুলে দিয়ে তাকে আত্মহত্যা করতে বাধ্য করান বলে অভিযোগ রয়েছে। আত্মহত্যায় প্ররোচনাকারী ও সহযোগিতার অভিযোগে তুলে ওই স্কুলছাত্রীর মা সোনিয়া রানী বাদী হয়ে গত ৬ জুন মৎস্য আড়ত ম্যানেজার শৈলেন বিশ্বাস ও আড়ৎ মালিক শিমেল খানের নাম উল্লেখ করে জীবননগরের আমলি আদালতে একটি মামলা দায়ের করেন। বিজ্ঞ বিচারক নালিশি অভিযোগটি আমলে নিয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্তপূর্বক রিপোর্ট দাখিল করার জন্য নির্দেশ দিয়েছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)