স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ!

আপলোড তারিখঃ 2021-06-09 ইং
স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ! ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় স্কুলছাত্রীকে অপহরণ করে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে আশরাফুল হক নয়ন (২৮) নামের এক যুবকের বিরুদ্ধে। গতকাল সোমবার ওই স্কুলছাত্রীর পিতা বাদী হয়ে আশরাফুল হক নয়নকে আসামি করে আলমডাঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেন। অভিযুক্ত নয়ন একই উপজেলার কুমারী ইউনিয়নের নওদা বণ্ডবিল গ্রামের আনজের আলীর ছেলে। গতকাল ভোরে আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে নয়নকে আটক করে। মামলা সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৩ জুন) ভুক্তভোগী স্কুলছাত্রী ভ্যানযোগে ডামোশ গ্রামে আত্মীয়র বাড়িতে যাচ্ছিল। পথের মধ্যে এরশাদপুর ব্রিজের নিকট পৌঁছালে অভিযুক্ত নয়ন ওই ভ্যান থামিয়ে স্কুলছাত্রীকে জোরপূর্বক মোটরসাইকেল তুলে পৌর এলাকার আনন্দধামের সোহেলের বাড়িতে আটকে রাখে। সেখানে বিভিন্ন সময় একাধিকবার জোরপূর্বক ধর্ষণ করে। গত সোমবার রাতে ওই স্কুলছাত্রীকে পুনরায় তাঁর নিজ ঘরে ঢুকে আবারও ধর্ষণের ঘটনায় আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল মঙ্গলবার স্কুলছাত্রীর পিতা বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)