মহেশপুর সীমান্তে দুদিনে ১৮ জন আটক

আপলোড তারিখঃ 2021-06-09 ইং
মহেশপুর সীমান্তে দুদিনে ১৮ জন আটক ছবির ক্যাপশন:

কাটাতারবিহীন সীমান্ত দিয়ে অবৈধ পথে যাতায়াত থেমে নেই

ঝিনাইদহ অফিস:কাটাতারবিহীন সীমান্ত দিয়ে অবৈধ পথে যাতায়াত থেমে নেই। উভয় দেশের দালালচক্র মানুষ পার করে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে দেশকে করোনা ঝুঁকির মধ্যে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। গত সোমবার ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসার সময় ১২ জনকে আটকের পর গতকাল মঙ্গলবার আরও ৬ জনকে আটক করেছে বিজিবি। গতকাল মঙ্গলবার মহেশপুর উপজেলার গোপালপুর এলাকা থেকে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় মোহাম্মদ আলী জান নামে এক ব্যক্তিকে বিজিবি আটক করে। তিনি ঢাকার মিল্কভিটা রোড এলাকার মো. ওমর আলীর ছেলে। অন্যদিকে ভারতে প্রবেশের সময় মহেশপুরের নেপা বাজার থেকে খুলনার দিঘলিয়া উপজেলার আমবাড়িয়া গ্রামের নুর মোল্লার ছেলে শাকিল মোল্লা, দুখু মোল্লা ও তার স্ত্রী লিমা খাতুন এবং একই উপজেলার সলেমান গ্রাম থেকে ঢাকার খিলগাঁও এলাকার মোল্লাবাড়ি উলুন সড়কের আব্দুল করিমের মেয়ে কনক খাতুন ও বরিশালের আশুরাইল গ্রামের আব্দুল জলিলের মেয়ে রাত্রি আক্তারকে আটক করে বিজিবি। মহেশপুর-৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান গতকাল মঙ্গলবার এক ই-মেইল বার্তায় এ তথ্য জানান। সীমান্ত এলাকায় বসবাসকারীদের ভাষ্য প্রতিদিন মানুষ যাতায়াত করছে। বিজিবি টহল দিলেও সীমান্তে পাট ও কলাখেত থাকায় সহজে ভারত থেকে মানুষ বাংলাদেশে প্রবেশ করতে পারছে। এ ক্ষেত্রে দুই দেশের দালালরা কাড়ি কাড়ি টাকা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)