মুজিবনগরের সোনাপুরে বজ্রপাতে কৃষক নিহত

আপলোড তারিখঃ 2021-06-08 ইং
মুজিবনগরের সোনাপুরে বজ্রপাতে কৃষক নিহত ছবির ক্যাপশন:
মুজিবনগর অফিস: মুজিবনগর উপজেলার মাঝপাড়ায় বজ্রপাতে উকিল শেখ (৪০) নামে এক কৃষক মারা গেছেন। গতকাল সোমবার বিকেলে মাঝপাড়ার পার্শ্ববর্তী আমবাগান থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতে উকিল শেখের মৃত্যু হয়। নিহত উকিল শেখ মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের মাঝপাড়ার গ্রামের মৃত তেঁতুল মণ্ডলের ছেলে। স্থানীয় ইউপি সদস্য সোহরাব উদ্দিন জানান, মাঝপাড়ার পার্শ্ববর্তী আমবাগানে আম কুড়িয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে রাস্তায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তাঁকে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। গতকাল মাগরিবের নামাজের পর গ্রামের কবরস্থানে তাঁর দাফনকার্য সম্পন্ন করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)