ভারত থেকে দেশে অনুপ্রবেশের সময় আটক ১৬

আপলোড তারিখঃ 2021-06-08 ইং
ভারত থেকে দেশে অনুপ্রবেশের সময় আটক ১৬ ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মহেশপুর: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ পথে দেশে ফেরার সময় ১৬ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল সোমবার ভোরে জেলার বিভিন্ন স্থান থেকে তাঁদের আটক করা হয়। আটককৃতরা হলেন- নড়াইল জেলার ডাংগা গ্রামের রাজ্জাক আলী খন্দকারের ছেলে মো. সাজ্জাদ আলী খন্দকার (৪০), তাঁর স্ত্রী মোছা. সাজেদা খন্দকার (২৮), ছেলে রাহাত আলী খন্দকার (৭) ও মেয়ে মোছা. ফাতেমা খাতুন (৪), একই গ্রামের কুদ্দুস মোল্লার ছেলে মো. মুরাদ মোল্লা (৩৪), তাঁর স্ত্রী ইসমত আরা (৩০), ছেলে মো. মাকসুদুল ইসলাম (১৪) ও নূর মোহাম্মদ (১২), উপজেলার বড়নাল গ্রামের ইদ্রিস মল্লিকের মেয়ে মোছা. নিলুফা (৪৫), সদর উপজেলার বাহিরগ্রাম গ্রামের শরিফুল ফকিরের মেয়ে মোছা. শিল্পী আক্তার (২২), খুলনা জেলার রাধামাধবপুর গ্রামের আকবর মোল্লার স্ত্রী নাজমা আক্তার (৪০) ও তাঁর ছেলে রওশন খান (১৩), বাগেরহাটের আব্দুর রউফ হাওলাদারের ছেলে মো. শহিদুল ইসলাম (৪৫), তাঁর স্ত্রী মোছা. শিউলি আক্তার (৩৪) ও মেয়ে মোছা. কুলছুম (১৫) ও পিরোজপুর জেলার দক্ষিণ ভবানিপুর গ্রামের আব্দুস সুবহান মাঝির ছেলে মো. রাসেল মাঝি (২০)। মহেশপুর-৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান বলেন, সোমবার ভোরে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার সীমান্তে মাটিলা ও খোসালপুর গ্রামে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)