মেহেরপুর গাংনীতে হরতাল-অবরোধ পালনকালে পুলিশের দায়েরকৃত মামলায় : জেলা বিএনপি’র সহ-সভাপতি মিল্টন জেল হাজতে

আপলোড তারিখঃ 2017-05-14 ইং
মেহেরপুর গাংনীতে হরতাল-অবরোধ পালনকালে পুলিশের দায়েরকৃত মামলায় : জেলা বিএনপি’র সহ-সভাপতি মিল্টন জেল হাজতে ছবির ক্যাপশন:
মেহেরপুর প্রতিনিধি: নাশকতার মামলায় মেহেরপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাভেদ মাসুদ মিলন্টকে জেল হাজতে প্রেরণের আদেশ দিয়েছেন মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালত। গতকাল রবিবার দুপুরে তিনি আদালতে উপস্থিত হলে বিজ্ঞ বিচারাক গাজি রহমান জামিন না মঞ্জুর করে এ আদেশ দেন। ২০১৩ সালের একটি নাশকতার মামলায় জাভেদ মাসুদ মিল্টন উচ্চ আদালত থেকে আগাম জামিন নিয়ে জেলা আদালতে জামিনের জন্য হাজির হয়েছিলেন। জেলা বিএনপি সভাপতি মাসুদ অরুণ ও সাধারণ সম্পাদক আমজাদ হোসেনসহ বিপুল সংখ্যক নেতাকর্মী জাভেদ মাসুদ মিল্টনের সাথে আদালতে উপস্থিত হন। জাভেদ মাসুদ মিল্টনের আইনজীবী কামরুল ইসলাম তার জামিন আবেদন করেন। বিজ্ঞ আদালত জামিন না মঞ্জুর করে তাকে জেলা হাজতে প্রেরণের আদেশ দেন। উল্লেখ্য, ২০১৩ সালের ৫ ডিসেম্বর গাংনী শহরে সরকার বিরোধী হরতাল-অবরোধ পালনের সময় ককটেল বিষ্ফোরণ ও পুলিশের কাজে বাধাদানের অভিযোগে গাংনী থানায় একটি মামলা দায়ের করে পুলিশ। ওই মামলায় তাকে প্রধান আসামি করে ২০১৫ সালে আদালতে চার্জশিট প্রদান করে পুলিশ। উচ্চাদালত থেকে নেওয়া জামিনের সময় পেরিয়ে গেলে আজ নি¤œআদালতে জামিনের জন্য হাজির হন মিল্টন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)