কালীগঞ্জে ট্রাকচাপায় বাইসাইকেল আরোহী নিহত

আপলোড তারিখঃ 2021-06-08 ইং
কালীগঞ্জে ট্রাকচাপায় বাইসাইকেল আরোহী নিহত ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কালীগঞ্জ: ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাকচাপায় জিহাদ হোসেন (১৮) নামের এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের হাসপাতাল সড়কের অগ্রণী ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত জিহাদ উপজেলার হেলাই গ্রামের জহুরুল ইসলামের ছেলে। জিহাদ শহরের একটি কাপড়ের দোকানের কর্মচারী ছিলেন। প্রত্যাক্ষদর্শীরা জানান, সোমবার সকালে নিজ বাড়ি হেলাই গ্রাম থেকে বাইসাইকেলে করে কালীগঞ্জ শহরে আসছিলেন জিহাদ। পথের মধ্যে শহরের হাসপাতাল সড়কের অগ্রণী ব্যাংকের সামনে পৌঁছালে ট্রাকের চাপায় পিষ্ট হয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মিটিংয়ে বারবার নিষেধ করার পরেও কীভাবে হাটবারের দিন শহরের ভেতর ভারী যানবাহন প্রবেশ করল, এটা নিয়েও জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। শহরের ব্যবসায়ীদের অভিযোগ, দিনের বেলায় বাজারের মধ্যে ভারী যানবাহন চলাচল নিষেধ। এজন্য বাজারে চারটি রাস্তার প্রবেশ মুখে বাঁশকলও দেওয়া আছে। তারপরও প্রতিনিয়ত কিছু ট্রাকচালক নিয়ম ভেঙে বাজারে প্রবেশ করায় এসব দুর্ঘটনা ঘটছে। খবর পেয়ে ঘটনাস্থলে দেখতে ছুটে যান কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহা. মাহফুজুর রহমান মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে ট্রাকের চালক পালিয়ে গেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)